বন্ধ করুন
ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট সরাবেন যেভাবে


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
ফেসবুকে নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট সরাবেন যেভাবে
Featured Image

নিজের নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন অনেক ব্যবহারকারী। অসৎ উদ্দেশ্য বা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের কাছে টাকা চাওয়া বা প্রতারণামূলক লিংক পাঠানোর ঘটনা ঘটে। তাই নিজের নামে এমন কোনো অ্যাকাউন্টের সন্ধান পেলে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

নিজের পরিচয়ে খোলা ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার পর প্রথমেই ওই প্রোফাইলে ঢুকে স্ক্রিনশট নিতে হবে এবং অ্যাকাউন্টটির লিংক সংরক্ষণ করতে হবে। প্রোফাইলের নাম, ছবি, বায়ো, পোস্ট বা স্টোরি এবং পরিচিতদের কাছে পাঠানো বার্তারও যথাসম্ভব প্রমাণ রাখতে হবে। অ্যাকাউন্টটি পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে থাকলে তাদেরও বিষয়টি জানিয়ে সতর্ক করা উচিত।

ভুয়া প্রোফাইলটি খুলে কভার ছবির নিচের অপশন থেকে রিপোর্ট প্রোফাইল নির্বাচন করতে হবে এবং পরবর্তী ধাপে প্রিটেন্ডিং টু বি সামওয়ান বেছে নিতে হবে। ভুয়া অ্যাকাউন্টটি মেসেঞ্জারে যোগাযোগ করে থাকলে কথোপকথন খুলে রিপোর্ট অপশনে গিয়ে পরিচয় নকল করার অভিযোগ করা যায়। এমনকি নিজের ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও নির্দিষ্ট রিপোর্টিং ফর্মের মাধ্যমে অভিযোগ করা সম্ভব।

ভুয়া অ্যাকাউন্ট সরানোর পাশাপাশি নিজের আসল অ্যাকাউন্টের নিরাপত্তায় শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। প্রতারণা বা হয়রানি গুরুতর পর্যায়ে গেলে সংরক্ষিত স্ক্রিনশট ও অ্যাকাউন্টের লিংকসহ পুলিশের কাছে অভিযোগ করা যেতে পারে। অ্যাকাউন্ট সরানোর পরও নিয়মিত নিজের নামে সার্চ করে নতুন কোনো নকল অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা, তা নজরে রাখা প্রয়োজন।