বন্ধ করুন
সরকারি হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সরকারি হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সরকারি হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তা
সরকারি হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তা
Featured Image

দেশের সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৫৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তারা দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও বিশেষায়িত হাসপাতালে পরিদর্শন করবেন। স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত বুধবার জারি করা এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকি করবেন। এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করবেন তারা।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করতে বলা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবেন তারা।

নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক কর্মকর্তাকে প্রতি মাসে কমপক্ষে একটি জেলা, উপজেলা বা হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পাওয়া সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ উল্লেখ করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।