বন্ধ করুন
পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম
মোঃ আরিফুল ইসলাম জেলা প্রতিনিধিঃ পাবনা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Featured Image

পাবনায় এ'বছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পাবনা জেলার কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় পাবনা জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা, রাজনৈতিকবৃন্দরা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।