বন্ধ করুন
বিসিআইসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মো. বাবুল মিঞা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিসিআইসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মো. বাবুল মিঞা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
বিসিআইসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মো. বাবুল মিঞা
বিসিআইসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মো. বাবুল মিঞা
Featured Image

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে গত ১ অক্টোবর যোগদান করেছেন মো. বাবুল মিঞা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জেলা ও মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিসিআইসির চেয়ারম্যান পদে যোগদানের আগে মো. বাবুল মিঞা পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।