বন্ধ করুন
গাইবান্ধায় যুবককে অপহরণ করে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


গাইবান্ধায় যুবককে অপহরণ করে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ


মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় যুবককে অপহরণ করে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ
গাইবান্ধায় যুবককে অপহরণ করে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ
Featured Image

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি সাহারভিটা এলাকায় এক যুবককে মারধর করে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে মো. মজনু মিয়া (৫৫), পিতা,মো. মোজা মিয়া,সাং,দাঁড়িয়াপুর যোগীপাড়া, গাইবান্ধা সদর, বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় মো. এখলাছ মিয়া (৪৫), পিতা,মৃত হালিম মন্ডল, সাং,খোলাহাটি সাহারভিটা; মো. আজাদ মিয়া (৪৫), পিতা,মৃত এসাহাক মন্ডল, সাং,পূর্ব কোমরনই মিয়াপাড়া; মো. জিয়া (৩০), মো. নুরু (৪০) ও মো. মমিন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, ১ নম্বর আসামি এখলাছ মিয়ার হুকুমে অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে ১ নম্বর আসামির বাড়িতে নিয়ে আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, সেখানে আটকে রেখে মারধর ও আঘাতের ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৩১, ৩২৫, ৩০৭, ৩৬৪, ৩৪৭, ৩৮৫ ও ১১৪/৩৪ ধারায় মামলা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।