বন্ধ করুন
চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে ম'রদেহ উ'দ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে ম'রদেহ উ'দ্ধার

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে ম'রদেহ উ'দ্ধার
চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে ম'রদেহ উ'দ্ধার
Featured Image

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মিজানুর রহমান পাঠান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিজানুর রহমান চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার(০২অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে ওঠেন মিজানুর রহমান। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন।

শনিবার(০৩)অক্টোবর বিকেল তিনটার দিকে আখাউড়ার আজমপুর রেলস্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে খরমপুর বাইপাস রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে মরদেহটি মিজানুর রহমানের বলে শনাক্ত করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।