বন্ধ করুন
অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু নিহত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু নিহত


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু নিহত
অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু নিহত
Featured Image

ভারতের পাঞ্জাবের অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন পরিচিত এলজিবিটিকিউ+ ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু (মধুসূদন সান্ধু)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অমৃতসরের ব্যস্ত লোহরকা রোডে এ হামলার ঘটনা ঘটে বলে এনডিটিভির বরাতে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লোহরকা রোড দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে তারা পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে ফোর্টিস হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর ‘গোল্ডি ঢিলোন’ নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে খুনের দায় স্বীকার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা জানান, এই দাবির সত্যতা ও মূল উদ্দেশ্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্রের ভিত্তিতে অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সান্ধু ফ্যাশন ও মেকআপ ইন্ডাস্ট্রির কাজের পাশাপাশি বিভিন্ন পডকাস্টে লিঙ্গভিত্তিক অধিকার নিয়ে কথা বলতেন। সমকামী হওয়ায় নেতিবাচক মন্তব্য ও ট্রোলের শিকার হলেও তিনি নিজের পরিচয় নিয়ে বলতেন, ‘ঈশ্বর আমাকে যেমন বানিয়েছেন, আমি তেমনই।’ উল্লেখ্য, গত বছর পাঞ্জাবের বাথিন্ডায় ইনফ্লুয়েন্সার ‘কামাল কৌর ভাবি’ হত্যাকাণ্ডের পর সান্ধুর এই নৃশংস মৃত্যুতে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।