বন্ধ করুন
বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যের বাড়িতে পুলিশের অভিযানে যুবক-যুবতী আটক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যের বাড়িতে পুলিশের অভিযানে যুবক-যুবতী আটক

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যের বাড়িতে পুলিশের অভিযানে যুবক-যুবতী আটক
বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যের বাড়িতে পুলিশের অভিযানে যুবক-যুবতী আটক
Featured Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক নারী ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে এক যুবক ও এক যুবতীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের রায়েরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হাদিউল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ইউপি সদস্য দোলেনা বেগমের বাড়িতে অভিযান চালায়। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় এক যুবক ও এক যুবতীকে আটক করে থানায় নেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় নারী-পুরুষের যাতায়াত নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ ও অভিযোগ ছিল। সেখানে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেন কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাজমুল হক দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।