রূপা সিনেমার সাফল্য কামনায় অভিনেতা গোবিন্দের সঙ্গে পূজামণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী রানি স্বর্ণকার। সেখানে রানির মাথায় সিঁদুর থাকা নিয়ে সমালোচনা তৈরি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুখ খোলেন। রানি তার নিজের নামের সঙ্গে সহশিল্পীকে জড়িয়ে না ফেলার জন্য সবাইকে জোরালো আহ্বান জানিয়েছেন।
গোবিন্দ ও রানির লালবাগচা রাজা দর্শনের দিনই সেখানে অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজাও একা গিয়েছিলেন। এর পরই মূলত গোবিন্দ ও রানির সম্পর্ক নিয়ে নতুন করে বিভিন্ন জল্পনা শুরু হয়। তবে গোবিন্দ বরাবরই রানির সঙ্গে প্রেমের সম্পর্কের সমস্ত অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে এসেছেন।
পূজামণ্ডপে সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী দিব্যা খোসলা রানিকে আক্রমণ করেছিলেন এবং ধর্মকে নিজের স্বার্থে ব্যবহারের অভিযোগ আনেন। এরপর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে দীর্ঘ বার্তা দিয়ে সমালোচকদের প্রতিটি কথার কড়া জবাব দেন রানি। তিনি প্রশ্ন তোলেন যে সিনেমার প্রচারের সময় সহশিল্পীদের সঙ্গে যাওয়া কেন অপরাধ হবে।