ঢাকা সাভারে বিরুলিয়া ইউনিয়নে দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ২০২৬ বিরুলিয়া ইউনিয়নের সামাইর হাসপাতাল সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সুমন শেরালির উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সুমন শেরালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. জালাল উদ্দিন এবং সাভার থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. শানাল ইসলাম।
এ সময় মো. সুমন শেরালি বলেন, “দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছি। সবাই এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ সেবা চালু থাকবে। বিরুলিয়া ইউনিয়নের মানুষের বিপদ-আপদে আগেও পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়নের আবাসন প্রকল্পের সভাপতি মো. বাবুল মিয়া।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডাঃ রোজিনা দেওয়ান ও ডাঃ শাহাদাত হোসেন জানান, পর্যায়ক্রমে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুস্থ, অসহায় ও দরিদ্র সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।