বন্ধ করুন
জেমসের সঙ্গে কাটানো স্মৃতি জীবনের সেরা সম্পদ: হাসান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


জেমসের সঙ্গে কাটানো স্মৃতি জীবনের সেরা সম্পদ: হাসান


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
জেমসের সঙ্গে কাটানো স্মৃতি জীবনের সেরা সম্পদ: হাসান
জেমসের সঙ্গে কাটানো স্মৃতি জীবনের সেরা সম্পদ: হাসান
Featured Image

চার দশকেরও বেশি সময় ধরে দেশের ব্যান্ড সংগীত মাতিয়ে রাখছেন নগরবাউল জেমস। গত ২ অক্টোবর ছিল এই সংগীতশিল্পীর জন্মদিন। বিশেষ দিনটিতে প্রিয় অগ্রজকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ‘আর্ক’ ব্যান্ডের তারকা হাসান। সেখানে জেমসের সঙ্গে নব্বইয়ের দশক থেকে একসঙ্গে পথচলার নানা সোনালি মুহূর্ত তিনি তুলে ধরেন।

জেমসকে ‘বাংলা ব্যান্ড মিউজিকের এক বিশাল বটবৃক্ষ’ আখ্যা দিয়ে হাসান লেখেন, আমাদের দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি এবং প্রিয় জেমস ভাইকে ‘আর্ক’ ব্যান্ডের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নব্বইয়ের দশকের সোনালি দিনগুলো থেকে আজ পর্যন্ত একই মঞ্চে গান গাইতে পারা এবং বাংলা রক সংগীতের দীর্ঘ পথচলা ভাগ করে নেওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের।

সেই সময়ের স্মৃতি রোমন্থন করে হাসান আরও উল্লেখ করেন, একসঙ্গে মিক্সড অ্যালবামের রেকর্ডিং করা, কনসার্টের ব্যাকস্টেজে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া এবং একের পর এক শোতে স্টেজ কাঁপানোর স্মৃতিগুলো তাঁর জীবনের অন্যতম সেরা সম্পদ। জেমসের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সেই উন্মাদনা আজও তাঁর মনে ঠিক আগের মতোই সতেজ রয়েছে।

শত প্রতিকূলতার মাঝেও জেমস যেভাবে রকের মশালটি জ্বালিয়ে রেখেছেন, তা সবাইকে সবসময় অনুপ্রাণিত করে বলে জানান হাসান। শুভেচ্ছাবার্তার শেষাংশে তিনি দোয়া করেন, সৃষ্টিকর্তা যেন জেমসকে সুস্থ ও হাসিখুশি রেখে দীর্ঘজীবী করেন এবং তাঁর কণ্ঠের চেনা জাদু যেন শ্রোতাদের মাঝে এভাবেই আরও বহু বছর বজায় থাকে।