বন্ধ করুন
ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধিঃ সাভার
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Featured Image

ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) কালামপুর ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে প্যারাডাইস এফসি (সাটুরিয়া) ও সোনালী অতীত (ধামরাই) মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সোনালী অতীত ধামরাই জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন এবং সাবেক আশুলিয়া থানা যুবদলের সভাপতি রকিব দেওয়ান রকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।