বন্ধ করুন
বাংলামোটরে যুবকের মাথায় আঘাত ও গুলি: চারজন রিমান্ডে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বাংলামোটরে যুবকের মাথায় আঘাত ও গুলি: চারজন রিমান্ডে

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
বাংলামোটরে যুবকের মাথায় আঘাত ও গুলি: চারজন রিমান্ডে
বাংলামোটরে যুবকের মাথায় আঘাত ও গুলি: চারজন রিমান্ডে
Featured Image

রাজধানীর বাংলামোটরে এক যুবকের মাথায় আঘাত ও তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় গ্রেফতার চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমনের চার দিন এবং অন্য তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার নিউ ইস্কাটন এলাকায় বাদী মো. সোহানের কাছে চাঁদা দাবি করেছিলেন প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমন। সোহান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামি সাইমন পিস্তল তাক করে তার বাট দিয়ে বাদীকে আঘাত করেন। এরপর সোহান ফার্মেসিতে চিকিৎসা নিতে যাওয়ার পথে আসামিরা পুনরায় হামলা চালিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এই সময় স্থানীয়রা ধাওয়া করে সাইমনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন।