বন্ধ করুন
ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান
ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান
Featured Image

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ছেড়ে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হালিম ডোনার বলেন, ফার্মাসিস্টদের দশম গ্রেডের উদ্যোগ বিএনপি সরকারের নেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখজনক। স্বাস্থ্য অধিদপ্তর চেষ্টা করলে ৭২ ঘণ্টার মধ্যেই এর সমাধান সম্ভব এবং মন্ত্রণালয়ে পাঠালে এক মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসবে। এছাড়া ১০১ শয্যার উপজেলা হাসপাতালে কতজন ফার্মাসিস্ট প্রয়োজন, সেই কাঠামো নিজেদেরই ঠিক করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী বলেন, কোভিড মহামারি ও ৫ আগস্টের পরবর্তী বন্যায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবি দ্রুতই বাস্তবায়ন হবে উল্লেখ করে তিনি জানান, এজন্য সরকারকে কিছুটা সময় দিতে হবে। একই সঙ্গে প্রযুক্তির যুগে তাদের আরও দক্ষ হয়ে ওঠার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি নাছির উদ্দিন তৃণমূলের ওষুধ সংরক্ষণ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। অন্যান্য বক্তারা উল্লেখ করেন, নার্সরা দশম গ্রেড পেলেও ১৭ বছর ধরে ফার্মাসিস্টরা এ সুবিধা থেকে বঞ্চিত এবং উচ্চশিক্ষার সুযোগ থেকেও পিছিয়ে রয়েছেন। এছাড়া ড্যাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ১০১ ও ১৫০ শয্যার হাসপাতালে আনুপাতিক হারে ফার্মাসিস্ট নিয়োগের দাবি তোলেন। অনুষ্ঠানে বিএমটিএ ও এম-ট্যাবের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।