গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুলাল মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার(২ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় তাঁর নিজ গ্রামে এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। তিনি মৃত সেবারত আলী মন্ডলের ছেলে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুবনী-কঞ্চিবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুম বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত সবাই।