বন্ধ করুন
ডিএসইতে বড় পতন, লেনদেন ৭২৩ কোটি টাকা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ডিএসইতে বড় পতন, লেনদেন ৭২৩ কোটি টাকা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ডিএসইতে বড় পতন, লেনদেন ৭২৩ কোটি টাকা
ডিএসইতে বড় পতন, লেনদেন ৭২৩ কোটি টাকা
Featured Image

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে নেমে এসেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ২২ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৫৭২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৭২৩ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ১০০ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৪২টির দাম কমেছে এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, সায়হাম কটন, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস ও আরগন ডেনিমস।