বন্ধ করুন
৬৪ বছর বয়সে ৩২ ছোট প্রেমিকার সঙ্গে বিয়ে করলেন জিম ক্যারি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

৬৪ বছর বয়সে ৩২ ছোট প্রেমিকার সঙ্গে বিয়ে করলেন জিম ক্যারি

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
৬৪ বছর বয়সে ৩২ ছোট প্রেমিকার সঙ্গে বিয়ে করলেন জিম ক্যারি
৬৪ বছর বয়সে ৩২ ছোট প্রেমিকার সঙ্গে বিয়ে করলেন জিম ক্যারি
Featured Image

হলিউড অভিনেতা ও কমেডিয়ান জিম ক্যারি চৌষট্টি বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ দিনের প্রেমিকা মিন আহর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পিপল ম্যাগাজিনকে এই তথ্য নিশ্চিত করেছেন জিমের মুখপাত্র।

সাত মাস আগে ফ্রান্সে অনুষ্ঠিত ‘সিজা অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল এই যুগলকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩২ বছর বয়সি মিন আহকে নিজের ‘সঙ্গী’ হিসেবে উল্লেখ করেছিলেন জিম ক্যারি। এ সময় তার মেয়ে, নাতি এবং প্রেমিকা মিন আহকে করতালি দিয়ে অভিবাদন জানান উপস্থিত দর্শকরা।

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন জিম ক্যারি ও মিন আহ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের লার্গোতে জাড অ্যাপাটো আয়োজিত একটি দাতব্য কমেডি শো থেকে একসঙ্গে বের হওয়ার ছবি প্রকাশিত হয়েছিল তাদের।

উল্লেখ্য, ১৯৮৭ সালে মেলিসার সঙ্গে প্রথম ঘর বাঁধলেও ১৯৯৫ সালে ভেঙে যায় সেই সংসার। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহ-অভিনেত্রী লরেন হলিকে বিয়ে করলেও ১৯৯৭ সালে সেই দ্বিতীয় সংসারও ভেঙে যায়।