বন্ধ করুন
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
Featured Image

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭৮ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ১৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্ট মাসে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে এক এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৯৭৮ জন ভর্তি হন। এর ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫৯৮ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন এক হাজার ৮০৯ জন রোগী।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৬৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৮৪ রোগী ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৫৬, বরিশালে ২৬০, চট্টগ্রামে ৩৫৮, ময়মনসিংহে ৯৪, রংপুরে ১০১, রাজশাহীতে ২০৯ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।