বন্ধ করুন
শৈলকূপায় স্ত্রীর ধা/রা/লো অ/স্ত্রে/র আ/ঘা/তে স্বামী মিরাজ কে হ/ত্যা/র চেষ্টা ও লি/ঙ্গ ক/র্ত/ন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শৈলকূপায় স্ত্রীর ধা/রা/লো অ/স্ত্রে/র আ/ঘা/তে স্বামী মিরাজ কে হ/ত্যা/র চেষ্টা ও লি/ঙ্গ ক/র্ত/ন

মোঃ দুল্লাপ হোসেন
মোঃ দুল্লাপ হোসেন জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
শৈলকূপায় স্ত্রীর ধা/রা/লো অ/স্ত্রে/র আ/ঘা/তে স্বামী মিরাজ কে হ/ত্যা/র চেষ্টা ও লি/ঙ্গ ক/র্ত/ন
শৈলকূপায় স্ত্রীর ধা/রা/লো অ/স্ত্রে/র আ/ঘা/তে স্বামী মিরাজ কে হ/ত্যা/র চেষ্টা ও লি/ঙ্গ ক/র্ত/ন
Featured Image

ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে মোঃ মিরাজ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ সুমাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আহত মিরাজ বিশ্বাস শৈলকূপা উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি আবু বকর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত সুমাইয়া খাতুন যশোর জেলার দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মিরাজের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি সুমাইয়া খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও কথা কাটাকাটি হতো বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত মিরাজের ভাষ্য অনুযায়ী, তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি স্ত্রীকে চড় মারেন বলে জানান। এর জের ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করেন।

তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়া খাতুন কে পুলিশ হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।