মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরাল পদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে এই পদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অবস্থিত ইউএস মেরিন কর্পস বেসে পিট হেগসেথ বলেন যে এই হ্রাস দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল এবং সশস্ত্র বাহিনী থেকে তথাকথিত ওয়োক উপাদানগুলো দূর করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।
এসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সংখ্যা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হবে। এর ফলে এক থেকে চার-তারকা পর্যন্ত প্রায় ৮০০ জেনারেল এবং অ্যাডমিরাল পদ প্রভাবিত হবে।
রাজনৈতিক বিশ্লেষক ও ডেমোক্র্যাট সেনেটর মার্ক কেলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানিয়েছেন যে এর ফলে সামরিক বাহিনী নেতৃত্ব সংকটে পড়ব। তবে হেগসেথের সমর্থক ও কিছু বিশেষজ্ঞের মতে, কমান্ডের স্তর কমালে প্রশাসনিক কাজ কমবে এবং কার্যক্রমে গতি আসবে।