বন্ধ করুন
কক্সবাজারে টেকসই স্বাস্থ্যসেবা নিয়ে গোলটেবিল বৈঠক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


কক্সবাজারে টেকসই স্বাস্থ্যসেবা নিয়ে গোলটেবিল বৈঠক


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
কক্সবাজারে টেকসই স্বাস্থ্যসেবা নিয়ে গোলটেবিল বৈঠক
কক্সবাজারে টেকসই স্বাস্থ্যসেবা নিয়ে গোলটেবিল বৈঠক
Featured Image

সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার লক্ষ্যে কক্সবাজারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওপিসিএ এবং গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী)-এর যৌথ উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের আরআরআরসি কনফারেন্স হলে সরকারি, জাতিসংঘ ও মানবিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এ আয়োজন করা হয়।

বৈঠকে কক্সবাজারের সিভিল সার্জন, ওপিসিএ-এর নির্বাহী পরিচালক মো. আলমগীর এবং গ্রামীণ হেলথটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরআরআরসি (ক্যাম্প ৪ এক্সটেনশন ও ক্যাম্প ৬), অ্যাকশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডিআরসি, ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম ও ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা এতে অংশ নেন।

গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেলের সঞ্চালনায় ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ড. ফাহরিন হান্নান এফডিএমএন ও স্থানীয় জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। পরে চিফ অফ রিসার্চ, অ্যানালাইটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ড. হোসেন মো. আল-আমিন মাঠপর্যায়ের বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর সম্ভাব্য পদক্ষেপ উপস্থাপন করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও ঘাটতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। পাশাপাশি অংশীদারদের পারস্পরিক সমন্বয় জোরদার, কার্যকর রেফারেল পদ্ধতি, চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা কীভাবে মানবিক কার্যক্রমের পরিপূরক হতে পারে, তা নিয়ে যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।