বন্ধ করুন
চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধের পুরোনো সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধের পুরোনো সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধের পুরোনো সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত
চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধের পুরোনো সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত
Featured Image

চট্টগ্রাম বন্দরের কনসাইনী বিল পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। এরপর ১ নভেম্বর থেকে এসব বিল শতভাগ অনলাইনে পরিশোধ করতে হবে। বুধবার চট্টগ্রাম বন্দর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা বহাল রাখা হয়েছে। তবে ১ নভেম্বর থেকে বাধ্যতামূলকভাবে শতভাগ কনসাইনি বিল ফর কনটেইনার অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ওই তারিখ থেকে কোনো পে-অর্ডার বা ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, চট্টগ্রাম বন্দরের অনলাইন সিস্টেমের সাথে সোনালী ব্যাংকের কারিগরি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করেও বন্দরের যেকোনো বিল অনলাইনে পরিশোধ করা যাবে। সংশ্লিষ্ট সব সি অ্যান্ড এফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।