বন্ধ করুন
যুক্তরাষ্ট্রে বসছে ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


যুক্তরাষ্ট্রে বসছে ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
যুক্তরাষ্ট্রে বসছে ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬
যুক্তরাষ্ট্রে বসছে ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬
Featured Image

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে এই আয়োজন বসবে। এতে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানসহ বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন।

চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতিতে অবদান রাখা শিল্পীদের এবারের আয়োজনে সম্মাননা দেওয়া হবে। তবে কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, অর্চিতা স্পর্শিয়া, শিরিন শিলা, জলি, সামিরা খান মাহিসহ আরও অনেকের।

সংগীতাঙ্গন থেকে থাকছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, কনা’সহ অনেকে। অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। সম্মাননা গ্রহণের পাশাপাশি তিনি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে তাকে। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন শাকিব। ‘শো টাইম’-এর প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম খোকন এবং ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।