বন্ধ করুন
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম
মো: আরিফুল ইসলাম জেলা প্রতিনিধিঃ পাবনা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মশাল মিছিল অনুষ্ঠিত
Featured Image

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা স্কুলের সামনে থেকে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা সাধারণ সম্পাদক ডা: আহমেদ মোস্তাফা নেমানের নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়। 

মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান। 

উক্ত সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।