দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস এখন ৩৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ ম্যানুয়াল পদ্ধতি অনুযায়ী হিসাব করলে দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বাসস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।