বন্ধ করুন
প্রথমবারের মতো ত্রৈমাসিক মুদ্রানীতি আনছে বাংলাদেশ ব্যাংক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ত্রৈমাসিক মুদ্রানীতি আনছে বাংলাদেশ ব্যাংক

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
প্রথমবারের মতো ত্রৈমাসিক মুদ্রানীতি আনছে বাংলাদেশ ব্যাংক
প্রথমবারের মতো ত্রৈমাসিক মুদ্রানীতি আনছে বাংলাদেশ ব্যাংক
Featured Image

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রচলিত ছয় মাস মেয়াদি মুদ্রানীতি প্রণয়ন পদ্ধতির পরিবর্তে আগামীকাল বুধবার এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।

আগামীকাল বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের এই মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: হাবিবুর রহমান।

দ্রুত পরিবর্তনশীল দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে মুদ্রানীতিকে আরো কার্যকরভাবে সমন্বয় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতি প্যানেল ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের সুপারিশ করেছিল।

এই নতুন ত্রৈমাসিক ব্যবস্থা মুদ্রাবাজারের পরিস্থিতি পুনর্মূল্যায়ন এবং নীতিগত অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে অধিকতর নমনীয়তা প্রদান করবে। এর আগে বাংলাদেশ ব্যাংক বছরে একবার এবং পরবর্তীতে ছয় মাস মেয়াদী মুদ্রানীতি কাঠামো চালু করেছিল।