জনগণকে সাথে নিয়ে এলাকাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও বসবাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোলাইমান ফকির সুমন।তিনি বলেন, জনগণই আমার সকল শক্তির উৎস। কোনো একক সিদ্ধান্তে নয়, বরং ওয়ার্ডের প্রতিটি মানুষকে সাথে নিয়ে এবং তাঁদের মতামতকে প্রাধান্য দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সম্প্রতি এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। সোলাইমান ফকির সুমন বলেন, ৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের নানা সমস্যা যেমন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বিশ্বাস করেন, জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে এলাকার চিত্র দ্রুত বদলে দেওয়া সম্ভব। প্রচারণাকালে এলাকাবাসীর জানান তার এর কাজ কে সাধুবাদ জানান এবং তরুণ ও উদ্যমী এই প্রার্থীকে সমর্থন প্রদান করেন। সোলাইমান ফকির সুমন আসন্ন নির্বাচনে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।