বন্ধ করুন
নরসিংদী মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নরসিংদী মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নরসিংদী মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ
নরসিংদী মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ২ হাজার শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ
Featured Image

পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা বাড়াতে নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল এবং সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদত হোসেন বিপ্লব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর অর্থনৈতিকভাবে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এর প্রভাব মানুষের গড় আয়ুর ওপরও পড়ছে। এসব ক্ষতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ুর ভারসাম্য রক্ষা করা সম্ভব। পাশাপাশি পরিবেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথও সুগম হবে। বৃক্ষভিত্তিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বেকারত্ব কমাতেও ভূমিকা রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এ সময় দেশকে স্থিতিশীল রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে সংশ্লিষ্ট তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এ্যাবের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।