শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার সকল পূজা মণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ ও পরিচয়পত্র নিশ্চিতকরণ, CCTV/IP ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক প্রবেশ ও বাহির পথ, শব্দযন্ত্র ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া কোনো ধরনের গুজব, অপপ্রচার, সন্দেহজনক ব্যক্তি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।
প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনা নিয়ে ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ৭টি উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সকলের সহযোগিতায় নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় হোক শারদীয় দুর্গোৎসব।