ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি তার শৈশবের একটি মজার ঘটনা সামনে এনেছেন। শান্তা জাহানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলেন।
প্রভা বলেন, চিঠিটি যিনি দিয়েছিলেন তিনিও বেশ ছোট ছিলেন। তবে সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মায়ের ভয়ে তিনি সঙ্গে সঙ্গে চিঠিটি ছিঁড়ে ফেলেছিলেন।
অভিনেত্রী জানান, চিঠির কোনো জবাব তিনি দেননি এবং ওই ছেলেটির সঙ্গে পরবর্তীতে আর কখনো যোগাযোগ বা দেখাও হয়নি। ছোটবেলার পারিবারিক শাসন প্রসঙ্গে তিনি বলেন, পরিবার থেকে তাকে ছোটবেলা থেকেই কঠোর শাসনের মধ্যে রাখা হতো।