বন্ধ করুন
কুতুবদিয়ায় দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

কুতুবদিয়ায় দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
কুতুবদিয়ায় দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ
কুতুবদিয়ায় দুই পণ্যবাহী জাহাজের সংঘর্ষ
Featured Image

কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার পথে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনি নামের জাহাজ দুটির মধ্যে এ ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার সময় এমভি এইচজি সিডনির সঙ্গে এমভি এপিজে শিরিনের সামান্য সংঘর্ষ হয়। ঘটনার পর উভয় জাহাজ থেকে দ্রুত বিষয়টি জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) জানানো হয় এবং পরে উভয় জাহাজ নিরাপদভাবে নিজেদের অবস্থান স্থির করে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, আজ মঙ্গলবার সকালে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সামান্য সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং সমুদ্রে কোনো ধরনের দূষণের ঘটনাও ঘটেনি।