বন্ধ করুন
রাজধানীর আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ দুই আসামি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাজধানীর আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ দুই আসামি

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রাজধানীর আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ দুই আসামি
রাজধানীর আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ দুই আসামি
Featured Image

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে গিয়ে পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, অভিযানকালে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগারকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭-৮ জনের মধ্য থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজিব হাওলাদারের বিরুদ্ধে মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলাসহ শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে। এছাড়া সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।