বন্ধ করুন
সাংবাদিকতায় তরুণদের উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাংবাদিকতায় তরুণদের উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সাংবাদিকতায় তরুণদের উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান
সাংবাদিকতায় তরুণদের উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান
Featured Image

কর্মের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে সাংবাদিকতার জগতে নিজেদের উজ্জ্বল অবস্থান তৈরি করতে তরুণ সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক গাজীউল হাসান খান। সোমবার সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজিত নিজের জন্মদিনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাসসের প্রধান বার্তা সম্পাদক মুরসালিন নোমানী এবং প্রধান প্রতিবেদক দিদারুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গাজীউল হাসান খানের দীর্ঘ সাংবাদিকতা জীবন দেশের সাংবাদিকতা অঙ্গনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তার পেশাগত অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের চেতনার দায়বদ্ধতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস।

১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বর কুমিল্লায় জন্মগ্রহণকারী গাজীউল হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা লাভ করেন। ১৯৭০ সালে ইস্টার্ন নিউজ এজেন্সিতে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করে তিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস ও তথ্যমন্ত্রী এবং ২০০৪ সালে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।