বন্ধ করুন
ছেলের প্রেম ও বিয়ে নিয়ে যা বললেন অভিনেতা শিবকুমার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ছেলের প্রেম ও বিয়ে নিয়ে যা বললেন অভিনেতা শিবকুমার


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ছেলের প্রেম ও বিয়ে নিয়ে যা বললেন অভিনেতা শিবকুমার
ছেলের প্রেম ও বিয়ে নিয়ে যা বললেন অভিনেতা শিবকুমার
Featured Image

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকার প্রেমকাহিনি রুপালি পর্দার গল্পের চেয়েও কম নয়। ২০০১ সালে জ্যোতিকার শুটিং সেটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সহকারীর মাধ্যমে সুরিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে ওঠেন এবং সুরিয়ার বিভিন্ন পার্টিতে নিয়মিত মুখ হয়ে ওঠেন জ্যোতিকা।

‘নন্দ’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে জ্যোতিকা পরিচালক গৌতম মেননকে অনুরোধ করেন তার পরবর্তী সিনেমা ‘কাখা কাখা’-তে সুরিয়াকে নেওয়ার জন্য। সিনেমাটির সেটেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং শুটিং শেষেই গোপনেই বাগদান সারেন তারা। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর চেন্নাইয়ের পার্ক শেরাটন হোটেলে তামিল ইন্ডাস্ট্রির তারকাদের উপস্থিতিতে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ছেলের প্রেম নিয়ে কথা বলতে গিয়ে প্রবীণ অভিনেতা শিবকুমার জানান, সুরিয়াকে তার মা একবার প্রেম না করার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছিলেন যে-সে মেয়ের প্রেমে পড়া যায় না। জ্যোতিকাকে বিয়ে করার সিদ্ধান্তে সুরিয়া এতটাই অনড় ছিলেন যে, ৪ বছর অপেক্ষা করেছিলেন এবং তার একটাই কথা ছিল—যদি বিয়ে করতেই হয়, তবে তাকেই করবেন।

বিয়ের পর জ্যোতিকা মুম্বাই না গিয়ে ১৮ বছর ধরে সুরিয়ার পরিবারের সঙ্গেই থেকেছেন এবং এই সময়েই দুই সন্তানের জন্ম দিয়েছেন বলে জানান শিবকুমার। সম্প্রতি ঘটা করে নিজেদের ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করা এই তারকা যুগল বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও বর্তমানে তারা দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী দম্পতি।