বন্ধ করুন
স্কাইমার্কের ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের মামলা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


স্কাইমার্কের ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের মামলা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
স্কাইমার্কের ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের মামলা
স্কাইমার্কের ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের মামলা
Featured Image

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

অভিযোগে বলা হয়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামীয় ব্যবসায়িক অস্তিত্ববিহীন, নামসর্বস্ব ও কাগজে প্রতিষ্ঠান গঠন বা সৃজন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন। এতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও বিধি-বিধান লঙ্ঘনসহ বিভিন্ন ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পর্যাপ্ত জামানত ঘাটতি রেখে ভুয়া কোম্পানির অনুকূলে ঋণ অনুমোদন ও বর্ধিত করা হয়।

এর মাধ্যমে ৫৩৮ কোটি ১৬ লাখ টাকা নগদে ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০৪ কোটি ৭০ লাখ টাকা। আত্মসাৎকৃত অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করতে বিপুল পরিমাণ অর্থ নগদে উত্তোলন করে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

রেকর্ডপত্র ভিত্তিক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্য পেনাল কোডের ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান এবং আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান।