বন্ধ করুন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে
Featured Image

ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ।

পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুলকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন। তিনি রাকিবুলকে আবার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তার একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এরপর রাকিবুল হাসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

রাকিবুল হাসান রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়ে রাকিবুল হাসানকে মন্তব্য করতে শোনা যায়। এমন বক্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করা হয়েছে।