বন্ধ করুন
ডিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়ে ৭৪৬ কোটি টাকা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ডিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়ে ৭৪৬ কোটি টাকা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ডিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়ে ৭৪৬ কোটি টাকা
ডিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়ে ৭৪৬ কোটি টাকা
Featured Image

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে এদিন বাজারে লেনদেনের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়ে ৭৪৬ কোটি ৪৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬.৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৫.৮৬ পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএস৩০ সূচক ১.৩১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩.১২ পয়েন্ট হ্রাস পেয়েছে।

আজ ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২২৪টির দাম কমেছে এবং ৪৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

ক্যাটাগরিভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ১০৯টি এবং ‘বি’ ক্যাটাগরির ৫০টি কোম্পানির শেয়ারের দর কমেছে। দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৩৫ কোটি ৭৭ লাখ টাকার বেশি।