বন্ধ করুন
লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
Featured Image

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই প্রস্তাব দেন।

বৈঠকে হাইকমিশনার জানান, পাকিস্তানের জিআইএমএস (GIMS) বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ দিতে আগ্রহী। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে এ সংক্রান্ত অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি।

সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদার, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ এবং ওষুধ শিল্পে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানির পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের নতুন সুযোগগুলো অন্বেষণ করার আহ্বান জানান।