বন্ধ করুন
পল্টনে জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


পল্টনে জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
পল্টনে জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
পল্টনে জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
Featured Image

রাজধানীর পল্টনে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

আটক ব্যক্তিদের মধ্যে মো. দিনারুল আলম তুহিন, ইমান আহম্মেদ ইমন, মোল্লা মোহাম্মদ শাহজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. মিরাজ মল্লিক, মো. রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, মো. কাউসার হোসেন, শ্রী অন্তর শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তরিকুল ইসলাম, মো. সাইফুল্লাহ সাদেক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. তুষার আলী, মো. রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান রয়েছেন।

পুলিশের আবেদনে বলা হয়, গত শনিবার আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে না পারায় এবং কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার আশঙ্কায় তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।