বন্ধ করুন
শরীয়তপুর জাজিরায় নারকেল গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বি/দ্যু/ৎস্পৃ/ষ্টে শ্রমিকের মৃ/ত্যু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শরীয়তপুর জাজিরায় নারকেল গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বি/দ্যু/ৎস্পৃ/ষ্টে শ্রমিকের মৃ/ত্যু

আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
শরীয়তপুর জাজিরায় নারকেল গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বি/দ্যু/ৎস্পৃ/ষ্টে শ্রমিকের মৃ/ত্যু
শরীয়তপুর জাজিরায় নারকেল গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বি/দ্যু/ৎস্পৃ/ষ্টে শ্রমিকের মৃ/ত্যু
Featured Image

শরীয়তপুরের জাজিরায় নারকেল গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন জায়েদ আলী মাদবরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনগর এলাকার বাসিন্দা রইছ উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ জাজিরায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

আজ সকালে জায়েদ আলী মাদবরের কান্দি এলাকার বাসিন্দা মান্নান মাদবরের বাড়িতে নারকেল গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করতে গাছে ওঠেন আরিফ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এতে গুরুতর আহত হয়ে গাছের ওপরই ঝুলে থাকেন আরিফ। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।