বন্ধ করুন
রিজভীর নামে চাঁদাবাজি নিয়ে অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রিজভীর নামে চাঁদাবাজি নিয়ে অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
রিজভীর নামে চাঁদাবাজি নিয়ে অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট
রিজভীর নামে চাঁদাবাজি নিয়ে অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট
Featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নামে অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য মিথ্যা ও ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ‘ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছরে বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে, তখন তো প্রতিবাদ করেননি। আর এখন আমাদের সামান্য চাঁদাবাজিই সহ্য হচ্ছে না আপনাদের!’ শীর্ষক একটি ফটোকার্ড রিজভীর উদ্ধৃতি হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছিল। তবে অনুসন্ধানে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

অনুসন্ধানে জানা যায়, ‘উধরষু গড়ষষধৎ উবংয’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজে ২৮ সেপ্টেম্বর মূল ফটোকার্ডটি প্রকাশিত হয়, যা কোনো সংবাদমাধ্যম বা খবরের পেজ নয়। এ বিষয়ে রুহুল কবির রিজভীর এপিএস মোঃ জাহেদুল আলম জানান, "এধরনের কোন কথা উনি বলেননি। এটা মিথ্যা।"

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার, আন্দোলনে অংশ নেওয়া দল ও বিএনপি সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির এসব অপচেষ্টা শনাক্তে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।