শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ‘মেসার্স স্বাধীন শাকিবা টিম্বার অ্যান্ড স’ মিলের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরভাগা নতুন বাজার রোডের মেলাঘাট সংলগ্ন এলাকায় নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের কাঠের চাহিদা পূরণ এবং সহজে পাইকারি ও খুচরা কাঠ সরবরাহের লক্ষ্যেই দ্বিতীয় শাখাটি চালু করা হয়েছে।
এ শাখায় দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির কাঠ পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে সাল, সেগুন, গর্জন, গামারি ও নাইটেরিয়াসহ বিভিন্ন ধরনের কাঠ।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের আশা, নতুন শাখার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের প্রয়োজনীয় কাঠ সহজেই সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি কাঠ ব্যবসার প্রসারের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রাহকদের চাহিদা অনুযায়ী পাইকারি ও খুচরা পর্যায়ে কাঠ সরবরাহ করা হবে।