বন্ধ করুন
ছেলের দশম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ছেলের দশম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ছেলের দশম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসা
ছেলের দশম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসা
Featured Image

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকাসন্তান আব্রাম খান জয়ের দশম জন্মদিন আজ রবিবার (২৭ সেপ্টেম্বর)। দাম্পত্য জীবনের অবসান ঘটলেও পুত্র জয়ের বিশেষ এই দিনে আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

ছেলের একটি ছবি পোস্ট করে শাকিব খান লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।

অন্যদিকে জন্মদিনের প্রথম প্রহরে জয়ের সঙ্গে ছবি প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন, শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয়।