বন্ধ করুন
ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম
ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম
Featured Image

রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভবন গুঁড়িয়ে দেওয়া হলেও থেমে নেই স্বাস্থ্যসেবা। ধ্বংসস্তূপের পাশের একটি সরু গলিতে অস্থায়ীভাবে বসে চলছে শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। রোববার সকালে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির মূল ফটক বন্ধ এবং ভেতরে ছড়িয়ে আছে ভাঙা ভবনের ধ্বংসাবশেষ। গেটের বাইরে টেবিল-চেয়ার বসিয়ে মায়েরা শিশুদের নিয়মিত টিকা ও চলমান বিশেষ ক্যাম্পেইনের টিকা দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে মুখোশধারী দুই থেকে আড়াইশ দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেয়। পরে এসি, ফ্রিজ, ওষুধ, টিকা ও টাকাসহ বিভিন্ন মালামাল ট্রাকে করে নিয়ে যায়। হামলার পর সেখানে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে সাইনবোর্ড ও ব্যানার টানানো হয়।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে দরিদ্র নারী ও শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০ বছর ধরে এলাকার মানুষ এখান থেকে সেবা নিচ্ছে, আমরা চাই সরকার দ্রুত এটি সংস্কার করুক। রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, পরিবার পরিকল্পনার সামগ্রী লুট হওয়ায় সেই সেবা বন্ধ থাকলেও ইপিআইর টিকাদান অব্যাহত আছে।