বন্ধ করুন
সালমানের বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সালমানের বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সালমানের বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমানের বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
Featured Image

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ বক্তব্যকে ঢালাও অভিযোগ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। সালমান লাইভে অভিযোগ না করে সুনির্দিষ্ট মামলা করলে পুলিশ তা খতিয়ে দেখবে।

জাসদ কার্যালয় থেকে আটকের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন—গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। জিজ্ঞাসাবাদ শেষে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা চলছে এবং প্রমাণ মিললে মামলা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, অসংলগ্ন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস। ৯ দফা মেনে নিলে আর কোনও ঠুসঠাস হবে না—এমন বক্তব্যের মাধ্যমে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারা নিজেরাই তা প্রমাণ করছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা কিংবা সংশ্লিষ্টতা থাকলে বদলি করা হয়, যা চূড়ান্ত ব্যবস্থা নয়। মিরপুরের রাড্ডা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ওসির অবহেলা থাকায় তাঁকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধেও মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।