বন্ধ করুন
ওসমান হাদি হত্যা: সিআইডির প্রতিবেদনের নতুন তারিখ ৩ নভেম্বর
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ওসমান হাদি হত্যা: সিআইডির প্রতিবেদনের নতুন তারিখ ৩ নভেম্বর

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ওসমান হাদি হত্যা: সিআইডির প্রতিবেদনের নতুন তারিখ ৩ নভেম্বর
ওসমান হাদি হত্যা: সিআইডির প্রতিবেদনের নতুন তারিখ ৩ নভেম্বর
Featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও সিআইডি তা জমা দেয়নি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের আদেশ দেন আদালত। এর আগে গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ। ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি নারাজি আবেদন করেন বাদী, যা গ্রহণ করে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।