বন্ধ করুন
মুক্তির তিন দিনে নানির প্যারাডাইসের আয় ১৫৪ কোটি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


মুক্তির তিন দিনে নানির প্যারাডাইসের আয় ১৫৪ কোটি


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
মুক্তির তিন দিনে নানির প্যারাডাইসের আয় ১৫৪ কোটি
মুক্তির তিন দিনে নানির প্যারাডাইসের আয় ১৫৪ কোটি
Featured Image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ গত ২৪ সেপ্টেম্বর বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। চলতি বছরে মুক্তি পাওয়া তেলেগু সিনেমাগুলোর মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করার দিক থেকে এটি তৃতীয় অবস্থানে রয়েছে। পিরিয়ড অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা এবং এতে আরও অভিনয় করেছেন মোহন বাবু ও সোনালি কুলকার্নি।

বলি মুভি রিভিউজের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি ৩৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১৫ কোটি রুপি এবং তৃতীয় দিনে ২০ কোটি রুপি নিট আয় করেছে। ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৭৬ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৫৪ কোটি টাকার বেশি।

স্যাকনিল্কের প্রতিবেদনে জানানো হয়েছে, গত তিন দিনে ভারতে সিনেমাটির নিট আয় ৭৬.৪০ কোটি রুপি এবং ভারতে এর গ্রস আয় ৯০.৫০ কোটি রুপি। এছাড়া বিদেশে সিনেমাটির গ্রস আয় হয়েছে ২৯ কোটি রুপি, যার ফলে বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১১৯.৫০ কোটি রুপি। ২০৪ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি নিয়ে চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।