বন্ধ করুন
স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত
স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত
Featured Image

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার জীবন ও আদর্শ নিয়ে সংকলিত বিশেষ স্মৃতিকথার বই ‘স্যামসন এইচ. চৌধুরী: স্টোরিজ অব আনকম্প্রোমাইজিং ইন্টিগ্রিটি’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি প্রকাশ করা হয়েছে।

স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু অ্যা সনের লেন্স’-এর সংক্ষিপ্ত অংশও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাকশ্রমিকদের বিনামূল্যে চক্ষুশিবির, নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ।