বন্ধ করুন
বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
Featured Image

বরিশালে ইএসডিআই ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইয়ুম, নির্মাতা খন্দকার সুমন ও অভিনেতা হায়দার আলী। উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইএসডিআই ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শিত হয় তানিম নূরনি নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং খন্দকার সুমনের ‘সাঁতাও’।

আয়োজনটিকে ঐতিহাসিক উল্লেখ করে নির্মাতা খন্দকার সুমন বলেন, বরিশালে আজ ইতিহাস তৈরি হলো এবং প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে দর্শক উত্তরের প্রাণ-প্রকৃতির ‘সাঁতাও’ ও হাওরের প্রান্তিক মানুষের জীবনের গল্প ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ উপভোগ করবেন। অন্যদিকে মোহাম্মদ নূরউল্লাহ জানান, দর্শকের ব্যাপক আগ্রহ ও ব্যবস্থাপনার কারণে আগামী বছর এটি আন্তর্জাতিক উৎসবে রূপ নিতে পারে। তিনি দেশজুড়ে চলচ্চিত্রচর্চায় ফেডারেশনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

উৎসবের দ্বিতীয় দিনে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে মাস্টারক্লাস নেবেন মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন। পরে বিকেলে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’সহ আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ বরিশালে চলচ্চিত্রচর্চার নতুন পরিসর তৈরি করবে।