বন্ধ করুন
যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক রফতানি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক রফতানি


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক রফতানি
যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক রফতানি
Featured Image

জুলাইয়ের পতন কাটিয়ে আগস্টে যুক্তরাজ্যের বাজারে দেশের তৈরি পোশাক রফতানি ইতিবাচক ধারায় ফিরেছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, আগস্ট মাসে যুক্তরাজ্যে তৈরি পোশাক রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশটিতে পোশাক খাত থেকে আয় ৩ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মিলিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে মোট ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সেই হিসাবে দুই মাসের ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার। উল্লেখ্য, গত বছরের একই সময়ের তুলনায় গত জুলাইয়ে দেশটিতে রফতানি ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে পোশাক রফতানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে। এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে মোট পোশাক রফতানি হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যেখানে মাসিক গড় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মাসিক গড় রফতানি প্রায় ২৫ শতাংশ বেশি হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের মাত্র দুই মাসেই গত অর্থবছরের মোট রফতানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান বাজার হওয়ায় অর্থবছরের শুরুতেই তৈরি হওয়া এই প্রবৃদ্ধির ধারা দেশের সামগ্রিক তৈরি পোশাক রফতানিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।